শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

অসহায় পাহাড়িদের মাঝে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সেবা সেনাবাহিনীর

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থানরত অসহায়, হতদরিদ্র জুমিয়া শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষের মাঝে উন্নত মানের পুষ্টিকর খাদ্য, ঔষধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালের কুহ্রা ম্রো পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মাণাধীন ভবনের একটি ক্লাস রুমে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে বাকলাইপাড়া সাব জোন সেনা ক্যাম্পের এর আয়োজন করে।

থানচি সদর ইউনিয়নের দুর্গম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য ও কুংহ্লা পাড়া বাসিন্দা রিংকো ম্রো বলেন, আমাদের দুর্গম অঞ্চলে এপ্রিল মাসের কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা সোনালী ব্যাংক ডাকাতি ও টাকার লুট কর্মকাণ্ড শুরু পর থেকে জীবনযাত্রার মান ব্যাহত হয়। পরে এই অঞ্চলের মানুষজন চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে। তখন থেকেই ধারাবাহিকভাবে সেনাবাহিনী প্রতিনিয়ত এই অঞ্চলের বাসিন্দাদের জীবন-যাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় নানা পদক্ষেপের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে।

পুষ্টিকর খাদ্য ও বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেন, বাকলাই পাড়া সেনা সাব জোনের আবাসিক চিকিৎসক ক্যাপ্টেন সালমান মেহেদী অংকণ। এসময় সাব জোন অধিনায়ক মেজর মহিবুল্লাহ সাদী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

এসময় মেজর মহিবুল্লাহ সাদী বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে পার্বত্য দুর্গম এলাকায় সাধারণ জনগণের মধ্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

ক্যাপ্টেন সালমান মেহেদি অংকণ বলেন, প্রাতাপাড়া, বাকলাই পাড়া, কুংলাই পাড়া, কাইথন পাড়া, বাশিরাম পাড়া ও আশেপাশের অন্যান্য পাড়ার মোট শতাধিক পরিবারের মাঝে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ঔষধ সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও আগত সেবা গ্রহণকারী গ্রামের মানুষজনকে দুপুরের মানসম্মত পুষ্ঠি খাদ্য মধ্যাহ্ন ভোজের আপ্যায়ন করা হয়েছে। এই পাড়াগূলোতে বসবাসরত জনগণের জীবন যাপনের মান উন্নয়নের বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানবিক সাহায্য ও সহযোগিতা সরবরাহ করে যাচ্ছে এবং অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions