
কক্সবাজার:- কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর ধুরুং মেইজ্জার পাড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে।
উত্তর ধুরুং ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেইজ্জার পাড়ার আবুল কাশেম (৬৫) স্থানীয় ডায়াবেটিস মার্কেট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাত ঘটলে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েন। পথচারীরা তাকে মৃত উদ্ধার করেন।
থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, বজ্রপাতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পুলিশ প্রেরণ করে প্রাথমিক তথ্য নিশ্চিত হয়ে সুরতহাল প্রতিবেদন নেওয়া হয়েছে। পরে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।