
ডেস্ক রির্পোট:- সারাদেশে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ১৩৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৮ জনে এবং নিশ্চিতভাবে হামে ১০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। সূত্র-দেশ রুপান্তর