শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে ইমন দাশ (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামের প্রবীর শীলের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৬টায় নিহতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্য কাঞ্চন দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়া দাহক্রিয়া করা হয়েছে।

নিহত ইমন দাশ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ব্রাহ্মণহাটের অঙ্গিনা পোস্টমাস্টারের বাড়ির স্বপন কান্তি দাশের ছেলে।

নিহতের পরিবারের আত্মীয় জেঠাতো ভাই কাঞ্চন দাশ জানান, মঙ্গলবার সকালে আমাদের মোবাইলে ফোন করে বলেন, ইমন দাশ গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে। তাকে দুলাল দে (তনয়) ও অজয় নামক দুই ব্যক্তি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিলে চন্দ্রঘোনা হেলথ কেয়ারের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমনের সঙ্গে প্রবীর শীলের বাড়ির যোগাযোগ ছিল। এমনকি সুবর্ণা নামক এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে স্থানীয়রা জানান। নিহত ইমন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ব্রাহ্মণহাট অশ্বিনা পোস্টমাস্টার বাড়ির স্বপন দাশের ছেলে।

এ বিষয়ে ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ বলেন, প্রবীর শীলের বাড়িতে নিহত ইমন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যায় বলে জানতে পারি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ইমন দাশকে। ময়নাতদন্ত না করে তার আত্মীয়রা রাউজান নিয়ে যায়।’

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান বলেন, ‘ঘটনা শোনার পর আমরা প্রবীর শীলের বাড়িতে যাই। সেখানে সবার সঙ্গে কথা বলে দুইজন মহিলাকে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।’

‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কারণ ময়নাতদন্ত ছাড়া লাশ দাহ করা হয়েছে। নিহতের পরিবারের মামলা ও প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে, অসুস্থ হয়ে মারা গেছে নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।’

নিহত ইমনের মৃত্যুর পেছনে রহস্য রয়েছে বলে জানা গেছে। নিহতের জেঠাতো ভাই কাঞ্চন দাশ বলেন, ‘আমার ভাইকে যখন সৎকার করতে নেওয়া হয়, তখন তার শরীরের পায়ের হাঁটু ও মাথায় বড় ধরনের নির্যাতনের আঘাত ছিল।’ তার মৃত্যুর পেছনে দুলাল দে, তনয় নামক এক ব্যক্তির যোগসাজশ রয়েছে বলে ধারণা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions