শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাঙ্গামাটি মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৩০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে রাঙ্গামাটির মেডিকেল কলেজে বিক্ষোভ মিছিল,সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। তারা বিভিন্ন শ্লোগানে সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানায় এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বাহিরে যাওয়ার চেষ্টা করলে মেডিকেল কলেজ ছাত্রলীগ ও পুলিশের বাধায় বের হতে পারেনি। পরে তারা ক্যাম্পাসেই বিক্ষোভ করে।

এইসব মেডিকেল শিক্ষার্থীরা,সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। তারা এইসব বর্বর হামলার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

রাঙ্গামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন, ‘মেডিকেলে একটু উত্তেজনা তৈরি হয়েছিলো, এখন নিয়ন্ত্রনে আসছে। আপাতত আর কোন ঝামেলা নাই।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions