শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে ফতুল্লার লালপুর রেললাইন এলাকায় নিজের ইট-বালু ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়। মামুন ওই এলাকার মৃত সমন আলী ব্যাপারীর ছেলে।
মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত ২টায় ইট-বালু ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় চলে যান মামুন। ভোর পৌনে ৫টায় তাঁকে বাসা থেকে মোবাইল ফোনে দুই যুবক ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে অচেতন হয়ে পড়ে ছিলেন মামুন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions