শিরোনাম
“আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছে মো. কবির হোসেন।

আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এবং সর্ব সম্মতিক্রমে সাধারন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সাধারন সভায় নির্বাহী সদস্য কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়। গত ১৮ মে প্রেস ক্লাবের এক সভায় বক্তৃতায় ,কাপ্তাই প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কাজী মোশাররফ হোসেন পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার মৌখিক ঘোষণা দেন।

এসময় সভায় উপস্থিত সদস্যরা তাকে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত থাকতে অনুরোধ জানান। তিনি সদস্যদের অনুরধ গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

আজ শনিবার (১৮ জানুয়ারি) কাপ্তাই প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারন সভায় তিনি পদত্যাগ পত্র জমা করলে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। সেই সাথে মো. কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তিনি চলতি কমিটির মেয়াদ পূর্ণ করা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে।

অপরদিকে সভায় বিদায়ী সভাপতি কাজী মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সদস্য মো. নজরুল ইসলাম লাবলু ও অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions