
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী আজ ৮ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
এ সভায় বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের দেশ-বিদেশে কর্মবাজারের উপযোগী করার লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। এ পরিকল্পনায় তৃতীয় ভাষা শিক্ষা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ, শিক্ষকদের প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম-শিক্ষা-গবেষণার সম্পর্ক নিবিড় করার উপর গুরুত্ব দেয়া হয়েছে।