
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (JICA-জাইকা) এর প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক ৮ নভেম্বর ২০২৬খ্রি. তারিখে চট্টগ্রামের আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয়ের নেতৃত্বে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং রিসার্চ এন্ড ইনোভেশন সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন অংশগ্রহণ করেন। জাইকা’র পক্ষ থেকে এক্সপার্ট (প্রধান উপদেষ্টা) জনাব শোজি আকিহিরো, জাইকা এক্সপার্ট (প্রকল্প সমন্বয়কারী) মিস কাতসুকি নাহো এবং এডমিন অফিসার ফারজানা শারলিন উপস্থিত ছিলেন।
সভায় জাইকার ‘আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্যা প্রমোশন অফ দ্যা আইসিটি ইন্ড্রাস্ট্রি এন্ড নিউ ইনোভেশনস (JICA-BCC-BASIS-TCP)’- টেকনিক্যাল কোঅপারেশন প্রজেক্টের বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য জাইকা প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় জাইকার অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে Sustainable Training Model for B-TopSE and B-TopCS in Chattogram’ প্রকল্পের বাস্তবায়ন করা হবে জাইকা প্রকল্পের B-TopSE ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে মধ্যম ও উচ্চস্তরের আইসিটি ইঞ্জিনিয়ারদেরকে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স কর্তৃক উন্নত ব্যবহারিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে যার আওতায় ছয়টি কোর্স পরিচালিত হবে কোর্সগুলো হলো- Architecture 1 (Object-Oriented Analysis and Design); Architecture 2 (Architecture Design and Evaluation) ; Cloud (Fundamentals of Distributed Systems and Cloud Applications); Agile 1 (Introduction of Agile); Agile 2 (Agile Product Development) এবং Agile 3 (Agile Technical Practices)।
B-TopCS (Be a Top Cybersecurity Specialist) ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ইন্দোনেশিয়ার ‘প্রজেক্ট ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফর সাইবার সিকিউরিটি প্রফেশনালস’ এর অধীনে ট্রেনিং ফর ট্রেইনার্স এর মাধ্যমে স্থানীয় প্রশিক্ষকদের কাছে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করা হবে। যার আওতায় চারটি কোর্স পরিচালিত হবে কোর্সগুলো হলো- How to make Top Management Aware of Cybersecurity (TMA); How to Make General Employee Aware of Cybersecurity (GEA); Supply Chain Risk (SCR) এবং Digital Forensics (DF)।
সভায় রাবিপ্রবি’তে সফটওয়্যার উন্নয়ন ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদানের বিষয়ে জাইকা প্রতিনিধিদের সাথে আলোচনা করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম এবং জাইকার সহযোহিতা প্রদানের সম্ভাব্য ক্ষেত্রসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি