
রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ দল । রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, ডেভিল হান্ট অপারেশনে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং রাজনৈতিক অস্থিরতায় উস্কানির অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে আরো জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।