শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৪১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, নরসিংদী সরকারি কলেজের প্রভাষক শিবপুর উপজেলার বৈলাব গ্রামের আবুবকর সিদ্দিক, অটোরিকশার যাত্রী মারুফা বেগম ও চালক শাহিন মিয়া। অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে পণ্যবাহী ট্রাক মনোহরদী উপজেলার দিকে যাচ্ছিল। অন্যদিকে উপজেলার সিএনবি এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়ক দিয়ে কলেজ গেট এলাকার দিকে যাচ্ছিল। সড়কের পঁচারবাড়ি এলাকা অতিক্রমের সময় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

ওসি মো. আফজাল হোসাইন বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। তিনজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions