শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে এক দফা দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি নার্সদের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৩৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ঘোষণা অনুযায়ী এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নার্সরা। সোমবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রধান ফটকে অবস্থান করেন।

সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন কর হয়। কর্মবিরতির ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রোগীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি আহবায়ক শুভ্রা রানী বড়ুয়া, সদস্য সচিব মিঠু তালুকদার, সদস্য সাধনা চাকমা, সদস্য রহিমা আক্তার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য বিভাশ্রী দেওয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য চঞ্চলা চাকমা, নার্সিং ইনস্টিটিউট রাঙ্গামাটির ইনস্ট্রাক্টর আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে আমাদের এই কর্মবিরতি।

আমরা গত ২০ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। তবে কোন অগ্রগতি না থাকায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। আজ তিন ঘন্টা কর্মবিরতি করেছি কাল ৫ ঘন্টা চলবে। বক্তারা বলেন, আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওইসব পদে তাদেরকে পদায়ন করতে হবে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।

কর্মবিরতি চলার সময় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা অনেকটা ভেঙে পড়েছে। রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে রোগীরা। নার্সরা কর্মবিরতিতে থাকায় ভোগান্তির কথা জানান রোগীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions