শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি ছাড়া হচ্ছে না

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪৬৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে উপজেলার প্রায় নয় হাজার বাসিন্দা। কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ পুকুরের মাছ ঢলের পানিতে ভেসে গেছে।

গত দু’দিন ধরে একই উপজেলার পর্যটন নগরী সাজেকে এখনো আটকা আছে প্রায় কয়েকশো পর্যটক। খাগড়াছড়ির দীঘিনালা, বাঘাইছড়ির বাঘাইহাট এবং মাচালং সড়ক ডুবে যাওয়ায় সাজেক এবং লংগদু উপজেলার সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

এদিকে প্রবল বর্ষণের কারণে আজ রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে যান চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল। পরে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা মিলে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। রাঙ্গামাটির- খাগড়াছড়ির মহাসড়কের কুতুকছড়ি এলাকায় সড়ক ডুবে যাওয়ায় জেলা দু’টির যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে থেকে জানানো হয়, বর্তমানে কাপ্তাই হ্রদে ১০৩ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। যা বিপদ সীমার থেকে ৫ফুট পানি কম রয়েছে। তবে হ্রদের পানি ১০৮ মিনস সি লেভেল হলে পানি ছাড়া হবে। এইজন্য অফিসিয়ালি অবগত করা হবে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions