শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- পাহাড়ের মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের কথা তুলে ধরে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, ‘ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব।

তিনি বলেন, ‘আমরা চাই, আজকের এই খেলোয়াড়দের মধ্য থেকেই কেউ একদিন জাতীয় দলে খেলবে, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তোমরা নিয়মিত অনুশীলন করো, এগিয়ে যাও। তোমাদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকব।’

খাগড়াছড়িতে নারী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

ওয়াদুদ ভূইয়া বলেন, ‘তোমরা যে খেলছো, টুর্নামেন্টকে এগিয়ে নিচ্ছো, এটা শুধু খেলা নয়; নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার একটি বড় উদ্যোগ। সরকার নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে কাজ করছে। আমাদেরও মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে।’

তিনি বলেন, অনেক খেলোয়াড়ের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল নয়। নানা প্রতিকূলতার মধ্যেও তারা খেলাধুলা চালিয়ে যাচ্ছে। এজন্য খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের পরিবার শুধু একজন খেলোয়াড় তৈরি করছে না, দেশ ও জাতির জন্য সম্পদ তৈরি করছে।

খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের (সিজন-১) ফাইনাল, ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তর থেকে খাগড়াছড়ির সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে জেলার আট উপজেলার বিভিন্ন ক্লাব, একাডেমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় খাগড়াছড়ি ফুটবল একাডেমি ও পার্বত্য ফুটবল একাডেমি। ম্যাচে পার্বত্য ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম, ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions