শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বান্দরবানে স্রোতে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬০৪ দেখা হয়েছে

বান্দরবান:-বান্দরবানের লামায় পানির স্রোতে ভেসে যাওয়া মো. আলমগীর (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর মেউন্দা মুসলিম পাড়ার মো. আলমাসের ছেলে।

বুধবার (৩ জুলাই) ফাইতং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেউন্দা মুসলিম পাড়াস্থ সোনাইছড়ি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সোনাইছড়ি খালে পানির স্রোতে তলিয়ে যায় আলমগীর। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ খালে আলমগীরের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নিহতের পিতা মো. আলমাস বলেন, গতকাল মঙ্গলবার পাহাড় থেকে বাঁশের চালি নিয়ে বিক্রি করার জন্য পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথার গরুর বাজায়ে যায় আলমগীর। সন্ধ্যা ৬টায় আলমগীর বাঁশ বিক্রি করে বাড়ি ফেরার পথে তার বাড়ি সংলগ্ন সোনাইছড়ি খাল পার হওয়া সময় অতিরিক্ত বৃষ্টিতে পানির স্রোতে ভেসে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ কাছে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions