শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির সাজেকে আটকা পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দিচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৫০২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- প্রবল বর্ষণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে আটকা পড়া পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দিচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০২ জুলাই) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, সাজেকের কটেজে কর্মরত যতেন ত্রিপুরা।

তিনি বলেন, পর্যটকরা সাজেক আটক পড়ায় চরম বিপাকে পড়েছে। তাদের হোটেল-মোটেল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দেওয়ার সিন্ধান্ত নিয়েছে।

এদিকে সাজেকের বাঘাইহাট এবং মাচালং বাজার এলাকায় পানিবন্দী ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করেছে সাজেক ইউনিয়ন পরিষদ।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সড়কে পানি থাকায় সাজেকে যোগাযোগ ব্যবস্থা এখনো সচল হয়নি। পানি সরে গেলে যোগাযোগ ব্যবস্থা আবারো সচল হবে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে ভারী বর্ষণ শুরু হলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে কাচাংল নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাজেকের মাচালং বাজার, বাঘাইহাট এবং পাশ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এলাকা প্লাবিত হলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ায় সাজেকে শতাধিক পর্যটক আটকে পড়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions