শিরোনাম
বান্দরবানে দুর্গম পাহাড়ে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবি,বিনামূল্যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিষপানে গৃহবধূর মৃত্যু আইফোন কাল হলো অপ্রতিমের,হত্যার লোমহর্ষক বর্ণনা, খুনিরা কিশোর গ্যাংয়ের সদস্য উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?

খেজুর পাড়তে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৫৯১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন মেয়ে শিশু ও একজন ছেলে শিশু রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃঞ্চপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- স্থানীয় বাসিন্দা মো. মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮) এবং প্রতিবশী মো. রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও তার ছোট ভাই মেহেদী (৬)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানানো হবে।

তবে স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে পুকুর পাড়ে খেজুর গাছ থেকে খেজুর পারতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions