শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ট্রেন যাবে

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৫২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ট্রেন যাবে তিন পার্বত্য জেলায়। চট্টগ্রামের হাটহাজারী-রাঙ্গামাটি, নাজিরহাট-খাগড়াছড়ি এবং দোহাজারী-বান্দরবান রুটে ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হবে।

জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে এই তথ্য জানান রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম।

ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

রেলপথ মন্ত্রী জানান, রেলওয়ে মাস্টারপ্ল্যানের আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, নতুন অনুমোদিত মাস্টারপ্ল্যানে ২৩০টি প্রকল্প রয়েছে, যা বাস্তবায়ন করতে ৫ লাখ ৫৩ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয় হবে।

এই ২৩০টি প্রকল্পের মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন নির্মাণ, চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা/লাকসাম দ্রুতগতির রেলপথ নির্মাণ করা হবে বলেও জানান রেলপথ মন্ত্রী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions