শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রাঙ্গামাটিতে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৯২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ৬ষ্ঠ শ্রেনির পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার(২৮ মে ) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই. এম.ইসমাইল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামী মো.মোজাম্মেল হক (৪০), ঠিকানা-মনেয়াবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম। বর্তমানে রিজার্ভ বাজার, পুরান বস্তি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ মার্চ ২০১৮ সালে দুপুরে আনুমানিক ১২ টার সময় আসামী মোঃ মোজাম্মেল হকের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আসামি ভিকটিমকে পেঁয়াজ কেটে দেওয়ার জন্য তার ঘরে ডেকে নিয়ে ভিকটিম আসামি ঘরে প্রবেশ করে আসামি দরজা বন্ধ করে দেয়। পরে ভিকটিম চিৎকার করলে তার মুখে কাপড় গুজে দিয়ে মাটিতে ফেলে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিমের মা ভিকটিমকে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে আসামির ঘরে এসে আসামিকে দরজা খুলতে বলে। পরে আসামি কোন সাড়া না দিলে আশেপাশে প্রতিবেশীরা এসে আসামির ঘরে দরজা লাথি মেরে খুলে দেখেন আসামি ভিকটিমকে ধর্ষন করছে। পরে ভিকটিমকে উদ্বার ও আসামিকে আটক করে রাঙ্গামাটি সদর থানার পুলিশ তুলে দেওয়া হয় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯ (১) ধারায় অভিযোগ দায়ের করেন। এই মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

কারাদণ্ড ছাড়াও শিশুটির পরিবারকে ৯০ দিনের মধ্যে ১ লাখ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ওই সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে

আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়।

এবিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতে রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি এবং এই রায়ের মাধ্যমে সমাজে নারী জনিত অপরাধ কমে আসবে বলে আমি মনে করি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions