শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রোজার আগে গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে: বাইডেন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে। তার আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি ‘খুবই বিপজ্জনক’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার বাইডেন এই সতর্কতা উচ্চারণ করেন।
গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে।

বাইডেন সাংবাদিকদের বলেন, “যুদ্ধবিরতির বিষয়টি এখন হামাসের হাতে।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলিরা সহযোগিতা করছে। প্রস্তাবটি যৌক্তিক। তারা কয়েক দিনের মধ্যে এ বিষয়ে জানতে পারবেন। তবে যুদ্ধবিরতি দরকার।

বাইডেন আরও বলেন, “রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। যদি এই পরিস্থিতি রমজানেও চলতে থাকে, ইসরায়েল ও জেরুজালেমের অবস্থা খুব খুব বিপজ্জনক হতে পারে।”

এদিকে, গাজায় দ্বিতীয়বারের মতো প্লেন থেকে ত্রাণসহায়তা ফেলেছে মার্কিন সামরিক বাহিনী।

মিত্র ইসরায়েলকে বাইডেন বলেন, গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া নিয়ে কোনও অজুহাত চলবে না।

ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার মধ্যে থাকা গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করেছে জাতিসংঘ। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে, টাইমস অব ইসরায়েল, এএফপি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions