শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

বান্দরবানে কেএনএফের হামলায় গুলিবিদ্ধ এক, প্রতিবাদে সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমার একটি পাহাড়ি গ্রামে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সদস্যদের হামলায় উহ্লাচিং (৫৪) মারমা নামে এক জুম চাষী গুলিবিদ্ধ হয়েছে। সকালে তাকে উদ্ধার করে স্থানীয়রা রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোলাদিপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়কে গাছ ফেলে বান্দরবান রুমা সড়ক বন্ধ করে দিয়েছে। সকাল থেকে বান্দরবান রুমা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান জানিয়েছেন, কেএনএফ সদস্যরা এ হামলা করেছে। এতে একজন জুম চাষী গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৭ জনের কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র সদস্যরা কোলাদি মারমা পাড়া ঘেরাও করে। এসময় উহ্লাচিং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গুলি করে কেএনএফ। এ ঘটনায় ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনীর টহল টিম গিয়েছে। মারমা পাড়াতে হামলার ঘটনা নিয়ে ওই এলাকার পাড়াগুলোর লোকজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা কেএনফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলোতে।

রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈবং মার্মা জানিয়েছেন, কেএনএফের অত্যাচারে স্থানীয়রা এখন অতিষ্ঠ। একের পর এক ঘটনায় স্থানীয়রা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা নিরাপত্তা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছেন।

তবে কেএনএফ বলছে, জনসংহতি সমিতির সদস্যরা একটি জুম ঘরে গোপন বৈঠক করছে; এমন খবর পেয়ে সেখানে কেএনএফ সদস্যরা উপস্থিত হলে এ ঘটনা ঘটে। একটি মহল বিষয়টিকে ঘোলাটে করে ফায়দা লুঠার চেষ্টা করছে বলে তারা জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions