শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিতে জেএসএস সন্তু লারমা নেতৃত্বাধীন ও মারমা ন্যাশনাল পার্টির মধ্যে দুই ঘণ্টা গোলাগুলি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৯৮৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলীতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার তাৎক্ষণিকভাবে কোনও হতাহতর খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি ও বাঙ্গালহালিয়া আগাপাড়া এই ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আঞ্চলিক দুই দলের মধ্যে ঘণ্টা দুয়েক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মধ্যে প্রায় এক হাজার রাউন্ড গুলির বিনিময় হয়েছে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, আমি যতটুকু জানি পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমা নেতৃত্বাধীন (জেএলএ) ও মারমা ন্যাশনাল পার্ট (এমএনপি/মগপার্টি) এর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি থমথমে বিরাজ করায় ঘটনাস্থলে এখনও যাওয়া সম্ভব হয়নি।

তবে এই বিষয়ে দুই আঞ্চলিক সংগঠনের কারো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions