শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

সাভারে পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৫

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন । আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ডিইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে আহত নির্মাণশ্রমিকদের পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, আজ শুক্রবার সকাল থেকে আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ চলছিল।

বিকেল সাড়ে ৪টার দিকে ভবনের দশম তলার ছাদের বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। প্রাথমিকভাবে তাঁরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা যায়।

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, একটি প্রকল্পের আওতায় আজ ১০ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ওই তলার মিলনায়তনের অংশটি একটু উঁচু করায় ওই অংশটি ধসে পড়ে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থেকেই ছাদ ধসের বিষয়টি দেখতে পেয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। নির্মাণাধীন ভবনের দশম তলার ছাদের বেশির ভাগ অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন আহত হন। আমরা ভবন নির্মাণে দায়িত্বরতদের সঙ্গে উপস্থিত ও হাসপাতালে পাঠানো ব্যক্তিদের মিলিয়ে প্রাথমিকভাবে দেখেছি কেউ মিসিং নেই। আহত ব্যক্তিদের আঘাতও গুরুতর মনে হয়নি।’

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ওই ভবনের ছাদধসের বিষয়টি আমি শুনেছি। আমি বিষয়টি জানতে ঘটনাস্থলে যাচ্ছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions