শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে ইটবাহী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৭৮৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড় পৌরসভার মহামুনি এলাকায় ইটবাহী ট্রাক্টরের সংঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আবুল কালাম (৫০) মৌসুমি ফল ব্যবসায়ী ও রামগড় পৌরসভা তৈচালাপাড়ার বাসিন্দা মৃত নজীর আহম্মদের ছেলে। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

স্থানীয় লোকজন জানায়, সোমবার (৬ মার্চ) দুপুরে রামগড় থেকে সোনাইপুল যাওয়ার পথে মহামুনি এলাকায় আবুল কালামের মোটরসাইকেলটির সংঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিবিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ নস্বরবিহীন ঘাতক ট্রাক্টরটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

রামগড় থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে। নিহতের পক্ষ থেকে কেউ থানায় এখনও কোনো লিখিত অভিযোগ করেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions