শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটিতে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা শহরের রেডিও স্টেশন এলাকায় কাঠ বোঝাই ট্রাক ও পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে দুটি যানবাহনের চালকসহ তিনজন আহত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, একটি কাঠ বোঝাই ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল ও বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান রাঙ্গামাটি শহরের দিকে আসছিল। এসময় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুই পরিবহনের চালকসহ তিনজন আহত হন। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা হলেন- ট্রাকচালক মো. রিয়াজ (৩০), কাঠের চালানদার মো. জসিম উদ্দিন (৩৩) ও কাভার্ডভ্যান চালক মো. আকতার হোসেন (২৯)।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সারোয়ার মো. পারভেজ জানান, মুখোমুখি সংঘর্ষে দুইজন চালকসহ মোট তিনজন আহত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions