শিরোনাম
দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

রাঙ্গামাটির সাজেকে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফের

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালংয়ে দুই কর্মীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ সকাল-সন্ধ্যা সাজেক ভ্যালি পর্যটন সড়কসহ সাজেক ইউনিয়নে এ কর্মসূচি পালন করবে ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিট। গতকাল প্রতিবাদ সমাবেশ থেকে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।

৪ ফেব্রুয়ারি দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইউপিডিএফ কর্মী দীপায়ন চাকমা ও আশীষ চাকমা। এ ঘটনার পর গতকাল দুপুর ১২টায় আশীষ ও দীপায়ন চাকমার মরদেহের কফিন নিয়ে মৈত্রীপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশ থেকে ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions