শিরোনাম
রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায়

ইসরাইলি হামলায় আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি এই আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছেছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল-বালাহের ৫টি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এরপর গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরাইল। আর এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। ইসরাইলি বোমাবর্ষণের একদিন পর নতুন করে গাজায় এই হামলায় রোববার ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত সপ্তাহান্তে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চলাকালীন গাজার ওপর আক্রমণ আরো বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions