শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে পড়েছে অফিসে যোগ দিতে যাওয়া জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও অন্তবর্তীকালীন কমিটির সদস্যরা।

রোববার ছাত্ররা ঘণ্টাব্যাপী ব্যানার নিয়ে জেলা পরিষদের মূল ফটকে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।

ছাত্ররা বলেন, রাঙ্গামাটি আদালতে আওয়ামীপন্থি পিপি, সহকারী পিপি, অতিরিক্ত পিপি এবং নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদ কমিটিতে ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের পুনর্বাসন করা হয়েছে। তাদের প্রতিহত না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানান তারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্রনেতা মো. রাকিব হোসেন, মো. মোস্তফা কামাল, মো. ইমাম হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions