শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্বে সুপ্রদীপ চাকমা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৪১৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রবিবার শপথ গ্রহণের পর তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। এর আগে অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। এসময় অন্য আরেক উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্র্বতী সরকারের আকার প্রধান উপদেষ্টাসহ ১৬ জনে দাঁড়িয়েছে।

রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions