শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রাঙ্গামাটিতে ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ৫২৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ৮৫ হাজার ৮৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (১ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা সদরের সাফছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা পরিষদের সদস্য সুবীর কুমার চাকমা।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, জেলার একটি পৌরসভাসহ ১০ উপজেলায় ৬-১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এসময় সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমা, প্রজেকশনিস্ট তুষার কান্তি দেসহ সিভিল সার্জন কার্যালয়ের কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৮ মে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পহেলা জুনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো ব্যাপারে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions