শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস বিএনপি কেন এক টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারে না

বান্দরবানে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে ছিনতাই

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩১৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের সদর উপজেলায় ব্রাক এনজিও ব্যাংকের ম্যানেজার মো. হেলাল উদ্দিনে (৫২) অপহরণ করে তার সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে ছেড়ে দিয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ৪নং সুয়ালক ইউপির ১নং ওয়ার্ড মাঝের পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. হেলাল উদ্দিন চট্টগ্রাম সাতকানিয়ার মৌলভীদোকান এলাকার বাসিন্দা মৃত আব্দুল মোতালেবের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, মো. হেলাল উদ্দিন বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে মাঝের পাড়া ব্রাক ব্যাংকের অফিস থেকে রাতের খাবার খেতে বাজারে যায়। খাবার খেয়ে অফিসে ফেরার পথিমধ্যে অজ্ঞত ৩ জন ব্যক্তি এসে তাকে চোখ বেঁধে সিএনজি করে নিয়ে যায়। পরে সকালে তার অফিসের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং তার সাথে যোগাযোগ চেষ্টা করা হয়। এক পর্যায়ে তার সাথে মুঠোফোনে যোগাযোগ সম্ভব হয়। পরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে নিয়ে অপহরণকারীরা ছেড়ে দেয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার সাথে থাকা ৭ হাজার টাকা নিয়ে একটি মোটরসাইকেল করে চোখ বাঁধা অবস্থায় রেখে চলে যায়। বর্তমানে সে ব্র্যাক ব্যাংকের বান্দরবান জেলার হেড অফিসে অবস্থান করছে বলে জানা যায়। তবে মো. হেলাল উদ্দিনকে ছেড়ে দিলেও অপহরণকারীদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে গত বছরের ০৪ ফেব্রুয়ারি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপি মাঝেরপাড়া এলাকা থেকে ঝুলন দাস নামের একজন ব্যবসায়ী অপহরণ করে এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

পরবর্তীতে একই বছরে ১১ ফেব্রুয়ারি ঝুলন দাস নামের ব্যবসায়ী অপহরণের সাত দিন পর ১৫ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে কে বা কাহারা চোখ বেঁধে বাজালিয়া বৈতরণী এলাকায় ছেড়ে দিয়েছিল। গত ১৬ জুলাই ২০২৪ তারিখ একই ইউনিয়ন হতে ইকো ভ্যালি রেস্টুরেন্টের মালিককে অপহরণ করে ৪৫ লক্ষ মুক্তি পণ নিয়ে দশ দিন পর ছেড়ে দেয়। পুনরায় ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ একই ইউনিয়ন হতে প্রান্তিক লেগ এলাকা থেকে দুইজন শিক্ষককে অপহরণ করে, পরবর্তীতে ৭ দিন পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়।

উল্লেখ্য যে, বর্ণিত অপহরণকৃত ঘটনা সবই সাদৃশ্য রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সবগুলো ঘটনার অপহরণকারী একই দলের ব্যক্তিবর্গ হতে পারে বলে ধারণা করা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions