শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৭৩ আসামিসহ এখনও পলাতক ৭০০: কারা মহাপরিদর্শক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কারাগার থেকে পলাতক দু’হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৭০০ আসামি। এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ৭৩ জন রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

আজ বুধবার কারা অধিদফতরের কনফারেন্সরুমে আয়োজিত বর্তমান কারাগারের প্রেক্ষাপট ও মতবিনিময়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কারা মহাপরিদর্শক জানান, কারাগার থেকে পালানো ২২০০ বন্দির মধ্যে ১৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মুক্তি পেয়েছেন ১৭৪ জন। বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন।

পলাতক কারাবন্দিদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। কারা মহাপরিদর্শক আরও বলেন, সারাদেশে ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব কারাগার সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। কারাগারে বন্দিদের মোবাইল ফোন ব্যবহার এবং আয়েশি জীবনযাপন নিয়ে বিভিন্ন সময় যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions