শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

বান্দরবানের রুমায় নিহত কেএনএফ’র তিন সদস্যের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ দেখা হয়েছে

বান্দরবা:- বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানের নিহত কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যের মরদেহ উদ্ধার করেছে রুমা থানা পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোমবার (২৫ অক্টোবর) সকালে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুননোয়াম পাড়া কুত্যাই ঝিরি থেকে লাশ উদ্ধার কর হয়।

নিহত কেএনএফ সদস্য পেনখুপ বম (৬৫), সে শ্যারন পাড়া গ্রামের মৃত থংনিয়ার বম ছেলে, ভানলাললিয়ান বম (২২) হ্যপিহিল পাড়ার ত্লোয়াং থন বমের ছেলে ও এলি ভানজির পার বম (১৮) সুয়ালনলু পাড়ার ভানসাং বমের মেয়ে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গতকাল সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের নিহত তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিচয় সনাক্ত হয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানা ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, গতকালেই সেনাবাহিনী ও কেএনএফ সন্ত্রাসী’র বন্দুক যুদ্ধ হয়। পরে আজ নিহত কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সকালেই পাইন্দু ইউনিয়নে কুইত্যা ঝিরি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এসময় গোলাগুলিতে কেএনএফের তিন সদস্য নিহত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions