শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- বন্যায় ক্ষতিগ্রস্ত বেসামরিকদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের মাইটি সিক্সার্স ইউনিট।

বুধবার সকালে বাঘাইহাট জোন বর্ন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন বাঘাইহাট জোনের ৬-ইস্ট বেঙ্গল অধিনায় লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন (পিএসসি)।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক(পিএসসি) স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ, গরিব ও অসহায় মানুষদের পাশে থাকতে পেড়ে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোন সব সময় দেশের এবং দেশের মানুষের কল্যানের জন্য মানুষের পাশে থাকবে। এই এলাকার সকল মানুষের বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি, উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তার আশ্বাস পেয়ে উপস্থিত ব্যক্তিবর্গ সন্তুষ্টি প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions