শিরোনাম
কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন পাকিস্তানের অনুরোধে মুহূর্তে বদলে গেলেন ট্রাম্প, ইসলামাবাদের লাভ, ভারতের জন্য কী বার্তা ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা

দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার যুবকের

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২১৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- স্ত্রীর ভাইসহ রাঙ্গুনিয়া থেকে ফটিকছড়ির এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম (২৮) নামে এক যুবক। কিন্তু পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে ফটিকছড়ির কাটিরহাট এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার সৈয়দ আনোয়ার হোসেন’র ছেলে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম নামে আরো এক যুবক আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, তারেক গেল এক বছর আগে একই উপজেলার বগাবিলি থেকে বিয়ে করেছিলেন। মোটরসাইকেল যোগে তার স্ত্রী’র ভাই সাইফুলসহ দুজনে ফটিকছড়ি হেয়াকো এলাকায় যাচ্ছিলেন এক আত্মীয়ের বাড়ির দাওয়াতে। যাওয়ার পথে কাটিরহাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সাথে একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে দুজনে গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তারেকের মৃত্যু হয়। পরিবারে দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট সন্তান। পেশায় ব্যবসায়ী ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions