শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

মানসিক দৃষ্টিভঙ্গি পাল্টালে পাহাড়ে শান্তি ফিরে আসবে-খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার শরীফ মোহাম্মদ আমান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩১৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রামে প্রতিটি মন্দিরে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

তিনি বলেন, সবার মানসিক দৃষ্টিভঙ্গি পাল্টালে পাহাড়ে শান্তি ফিরে আসবে, তখন আর আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে না।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের সনাতন সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার এ কথা বলেন। এসময় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

 

এদিন তিনি জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতাশ্রম মন্দির ও খাগড়াপুর মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন ও শারদীয় উপহার পৌঁছে দেন।

 

এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল ও খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার ও নির্মলেন্দু দাশসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions