শিরোনাম
রাঙ্গামাটির সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান,টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৩০ জন, মৃত্যু ১৬ ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি সৌদি আরব চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ১৮

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৭১ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এমনটি জানায়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালিত বার্তা সংস্থা ওয়াফা বলছে, তুলকারেম শরণার্থী শিবিরে একটি ক্যাফেতে বিমান হামলার ঘটনা ঘটে, যেখানে বহু বেসামরিক নাগরিক জড়ো হয়েছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের নিরাপত্তা পরিষেবা শিন বেতের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে বিমান বাহিনী তুলকারেমে হামলা চালিয়েছে। এতে সেখানকার হামাস প্রধানসহ গুরুত্বপূর্ণ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।

গত বছরের অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। সেই থেকে পশ্চিম তীরে সংঘাত বেড়েই চলেছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা পশ্চিম তীর ও ইসরায়েলে তাদের বাসিন্দাদের ওপর ফিলিস্তিনিদের ভয়াবহ হামলা থামানোর চেষ্টা করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী গত বছর অধিকৃত পশ্চিম তীরে ড্রোন বা হেলিকপ্টার ব্যবহার করে কয়েক ডজন বিমান হামলা চালায়।

তুলকারেমের এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেন, তিন তলা ভবনের একটি ক্যাফেটেরিয়ায় ইসরায়েল হামলা চালিয়েছে। অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তাদের হামলায় জাহি ইয়াসির আবদ আল-রাজেক আউফি নিহত হয়েছেন। তিনি গত মাসে গাড়ি বোমা হামলার চেষ্টা চালাচ্ছিলেন। তিনি অস্ত্রও সরবরাহ করতেন।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াফা বলছে, হামলায় কয়েকটি পরিবারের শিশু ও বয়স্করা নিহত হয়েছেন। খবর বিবিসির।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions