শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

খাগড়াছড়িতে হামলা ও অগ্নিসংযোগ কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আ. লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪১৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে ৮ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফখরুল ইসলাম মামলা গ্রহণ করার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের টানা প্রায় ৫ ঘণ্টা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করতে থাকে এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল’র বাড়িতে ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions