শিরোনাম
বান্দরবান থেকে ফিরে জ্বর-খিচুনি, ৩ দিন কোমায় থাকার পর মৃত্যু অধ্যাপক জুথির রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বান্দরবানের দুর্গম পাহাড়ের ১৮টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিং প্রু জেরী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ওয়াদুদ ভুইয়া ও সাচিং প্রু জেরী ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

চুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির ১৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩৬/১(ঘ) অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর সে দাবি আরও জোরালো হয়। এমন প্রেক্ষাপটে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে চুয়েট

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions