শিরোনাম
বান্দরবানে দুর্গম পাহাড়ে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবি,বিনামূল্যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিষপানে গৃহবধূর মৃত্যু আইফোন কাল হলো অপ্রতিমের,হত্যার লোমহর্ষক বর্ণনা, খুনিরা কিশোর গ্যাংয়ের সদস্য উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?

রাঙ্গামাটিতে চীনে নারী পাচারের অভিযোগ ভাইবোনসহ তিনজনকে কারাগারে প্রেরণ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭১৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- চীনে পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারী পাচারের অভিযোগে ভাই–বোনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন রাঙ্গামাটির একটি আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হল– সজীব চাকমা (২১), জেসি চাকমা (২৩) ও মামিয়া চাকমা (২১)। এর মধ্যে সজীব চাকমা ও জেসি চাকমা আপন ভাইবোন; তাদের বাড়ি রাঙ্গামাটির বরকল উপজেলার ঠেগামুখে। আর মামিয়া চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার বাসিন্দা। মামিয়া চাকমা সামপ্রতিকসময়ে গণচীনে পাহাড়ি নারী পাচার ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কারণে আলোচিত হয়ে উঠেছেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুন রাঙামাটির বাঘাইছড়ি থানায় এক ভুক্তভোগী নারী এই মামলাটি দায়ের করেন। বুধবার রাতে ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে মামলার প্রধান আসামি সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমাকে স্থানীয় পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে রাঙ্গামাটির পুলিশ।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত তাদের জেলে হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

অভিযোগ রয়েছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে পাহাড়ি মেয়েদের বিয়েসহ নানান আর্থিক প্রলোভন দেখিয়ে চীনে পাচার করে আসছে একটি সংঘবদ্ধ।

এদিকে, মানব পাচার চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে স্থানীয়রা। মানববন্ধনে পাহাড়ি নারীদের বিদেশে পাচাররোধে পরিবার ও অভিভাবকদের সচেতন হওয়ার জন্য তাগিদ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions