শিরোনাম
বান্দরবানে দুর্গম পাহাড়ে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় ৫৭ বিজিবি,বিনামূল্যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিষপানে গৃহবধূর মৃত্যু আইফোন কাল হলো অপ্রতিমের,হত্যার লোমহর্ষক বর্ণনা, খুনিরা কিশোর গ্যাংয়ের সদস্য উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?

সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:- ভারত-পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক টানাপোড়েনের আবহ এবার যেন ছড়িয়ে পড়েছে এশিয়ান গেমসের সম্ভাব্য পদক বিতরণী মঞ্চেও। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি ২০২৬ এশিয়ান গেমসের নারী ক্রিকেটের পদক বিতরণী অনুষ্ঠানে কোনও ভূমিকা রাখবেন কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি ঘিরে ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর এখন ভারতের সম্ভাব্য পোডিয়াম উপস্থিতির দিকে।

নারী ক্রিকেটের ফাইনালে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ভারত। ২২ সেপ্টেম্বর স্বর্ণপদকের লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এর আগে নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ায় ভারতীয় দলের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে পদক বিতরণী নিয়ে এই আলোচনা আরও গুরুত্ব পেয়েছে।

দুবাইয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পর নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারত। এর আগে ২০২৫ সালের এশিয়া কাপ জয়ের পর ভারতীয় পুরুষ দলও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি।

তবে এশিয়ান গেমসের নিয়ম ও প্রটোকল আলাদা। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) গঠনতন্ত্র ও বিধিমালার ৬৬ নম্বর ধারা অনুযায়ী, পদক বিতরণ করেন ওসিএ সভাপতি। তিনি চাইলে এই দায়িত্ব ওসিএ’র অন্য কোনও সদস্যকে অর্পণ করতে পারেন।

অর্থাৎ শুধু এসিসির সভাপতি কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার কারণে নাকভি স্বয়ংক্রিয়ভাবে এশিয়ান গেমসের পদক বিতরণের দায়িত্ব পাবেন না। অনুষ্ঠানে তার কোনও ভূমিকা থাকবে কিনা, সেটি নির্ভর করবে ওসিএ’র আনুষ্ঠানিক ব্যবস্থাপনার ওপর।

ওসিএ’র নিয়মে বিজয়ী দল বা খেলোয়াড়দের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনও ধরনের বিক্ষোভ কিংবা রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত বা বাণিজ্যিক প্রচারণাও নিষিদ্ধ।

ভারতের সামনে এখন মূল লক্ষ্য ফাইনাল। দলটি শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতলে পদক বিতরণীর সময় কারা উপস্থিত থাকবেন, সেটি নিয়ে সিদ্ধান্ত আসবে ওসিএ’র ব্যবস্থাপনা অনুযায়ী।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আপাতত তাদের মনোযোগ ম্যাচেই। দল পোডিয়ামে উঠতে পারলে তখন পরিস্থিতি অনুযায়ী বিষয়টি মূল্যায়ন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions