শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ১০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩৩৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুনবাজারে ২টি প্রতিষ্ঠান হতে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৯ জুন) বেলা ১২ টা হতে দুপুর ১ টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করে ২ টি প্রতিষ্ঠানে এই অর্থ জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনা কালীন সময়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য দোকানে রাখা, ডায়াবেটিস নিরুপণ মেশিনে সূচ লাগিয়ে রাখা ও লাইসেন্স দৃশ্যমান না রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারার নতুনবাজার সুমন মেডিকেল হল’কে ৬ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩৭ ধারায় নতুনবাজার কর্ণফুলী মেডিকেল হল’কে ৪ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions