শিরোনাম
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির

শতাধিক ‘মৌসুমি কসাই’ আহত হয়ে হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৩৪৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইকালে মৌসুমি কসাইসহ ১০৫ জনের মতো আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, সোমবার (১৭ জুন) দুপুর পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসে ১১৫ জন রোগি। তাদের কারও কেটেছে হাত, কারও পা।
কারও আবার গরুর আঘাতে হাত-পা ভেঙেছে। হাসপাতাল সূত্র জানায়, ঢামেকে চিকিৎসা নিতে আসা ১১৫ জনের মধ্যে ১০৫ জনই মৌসুমি কসাই।

ঢামেকে চিকিৎসা নিতে আসা রাজধানীর ধানমণ্ডি এলাকার সবুজ হোসেন (৩৫) বলেন, ‘গরু কাটা প্রায় শেষ। দা দিয়ে কোপ দিয়েছি হাড়ে।
হঠাৎ হাত থেকে দা সরে স্লিপ করে আমার পায়ের ওপর এসে পড়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অরিফ হোসেন বলেন, ‘সকাল থেকে ঢামেকের জরুরি বিভাগে যারা এসেছেন, তাদের বেশির ভাগই কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন। আমার ধারণা, সন্ধ্যা পর্যন্ত ২০০ থেকে ২৫০ জন মৌসুমি কসাই গরু জবাইসহ কাটাকাটি করতে গিয়ে আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসবেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions