শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বোরকা নিকাব নিষিদ্ধ!

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে বোরকা নিকাব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (এইচ আর) মো. কবির হোসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে নারী কর্মচারীদের বোরকা ও নিকাব পরা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আগামী পহেলা মে থেকে কার্যকর করা হবে। চক্ষু হাসপাতালের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে এ ধরনের আদেশে সেখানকার কর্মকর্তা-কর্মচারীসহ সচেতন চট্টগ্রামবাসী রীতিমত স্তম্ভিত। এ ঘটনায় অনেকে ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন।

গত ১৬ এপ্রিল জারি করা এ নোটিশে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির শৃঙ্খলার জন্য বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাতে কর্মকর্তা-কর্মচারীসহ সকলের জন্য একটি ড্রেসকোড উল্লেখ করা হয়েছে। তাতে মহিলা কর্মকর্তা-কর্মচারীদের মুখ ঢাকতে নিষেধ করা হয়েছে। একইসাথে কর্তব্যরত অবস্থায় নিকাব এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তবে মহিলা কর্মকর্তা-কর্মচারীদের হিজাব পরা যাবে বলে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র- সিইআইটিসি নামে পরিচিত হাসপাতালটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি এ হাসপাতালটি চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হাসপাতালটিতে প্রতিদিন প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions