শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৮ জন দগ্ধ, পুড়লো ৫ দোকান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৫৪৮ দেখা হয়েছে

চট্টগ্রাম:- বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়েছে, পুড়ে গেছে পাঁচটি দোকান।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ৮ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই তানভীর বলেন, সকালে গ্যারেজে কাজ করার সময় ওয়্যারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions