শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

রাঙ্গামাটির রাজস্থলীতে চায়ের দোকানে আগুন, দোকানি দগ্ধ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি কুলিং কর্নারে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দীপংকর দাশ (৩২) নামে স্থানীয় একটি কুলিং কর্নারের মালিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজস্থলী বাজারে এ আগুনের সূত্রপাত ঘটে। আহত দীপংকর দাশ উপজেলার মহব্বত পাড়ার বাসিন্দা মৃত অমর দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজস্থলী বাজারে দীপংকর দাশের কুলিং কর্নারে গ্যাসের সিলিন্ডারের আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, রাজস্থলী বাজারে আগুনের ঘটনায় হাসপাতালে দগ্ধ একজনকে আনা হয়েছে। তার শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়ে গেছে। তবে তার শ্বাসনালীর দিকটা পোড়েনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

রাজস্থলী ফায়ার স্টেশনের লিডার জুয়েল বড়ুয়া জানান, প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions