শিরোনাম
রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪৫৭ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : ভারতে এক প্রকার দুঃস্বপ্নের বিশ্বকাপই পার করছে বাংলাদেশ। এরই মধ্যে সাত ম্যাচ খেলে ফেলা বাংলাদেশ দলের জয় মাত্র একটিতে। ছয় পরাজয়ের পর বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দিল্লিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের বর্তমান পরিস্থিতিতে তাই এই ম্যাচের কোনো গুরুত্বই নেই। গুরুত্ত্বহীন এই ম্যাচেও লড়াই করতে হবে বাংলাদেশকে। কারণ এই ম্যাচ হেরে গেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারাবে বাংলাদেশ।

২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশকে এজন্য জিততে হবে শেষ দুই ম্যাচেই। তবে মাঠে নামার আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের রেকর্ড আত্মবিশ্বাস যোগাবে না বাংলাদেশ দলকে। এখন পর্যন্ত বিশ্বকাপের আসরে চারবারের দেখাতে বাংলাদেশের জয় নেই একটিতেও। দুই দলের অতীত পরিসংখ্যানও শ্রীলঙ্কার পক্ষে কথা বলছে। এ্রখন পর্যন্ত ৫৩ ম্যাচে সাক্ষাতে ৪২ ম্যাচে জয় পায় শ্রীলংকা। ৯টিতে জয় পায় বাংলাদেশ। ২ ম্যাচে কোনো ফল হয়নি।

তবে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজ দেশের বিপক্ষে জিততে বেশ আত্মবিশ্বাসী। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, ‘আমাদের খেলতে হবে নিজের সেরাটাই। পিচ ও মাঠ দারুণ, যে মাঠগুলোতে খেলছি এরমধ্যে এটাই হয়তো সেরা।’

তবে আজকের ম্যাচে পেস দিয়ে নয় বরং স্পিনেই নাকি ঘায়েল করার কৌশল এঁটেছেন বাংলাদেশের কোচ হাথুরু। সেটি সত্যি হলে, একাদশে তিন পেসারের পরিবর্তে দুজনকে দেখা যেতে পারে। আর একাদশে নাসুম আহমেদের অন্তর্ভুক্ত হতে দেখা যেতে পারে।

লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ তামিমকেই। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। শুরুর এই চারজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তামিমের একটি আর লিটনের দুইটি অর্ধশতক থাকলেও তা দলকে জয় এনে দিতে পারেননি।

পাঁচে এখন পর্যন্ত বিশ্বকাপে ব্যর্থ তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম আর সাতে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান অনেকটা নিশ্চিত। দলে রানের ধারাবাহিকতা বিবেচনায় এখানেই বেশি আস্থা। আটে মেহেদী হাসান মিরাজ খেলবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions