শিরোনাম
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল, না খেলেই সেমিফাইনালে লিটনরা ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর হাভানার পাশে চীন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ‘২ কোটি দেন, সব সই করে দেব’ লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত ‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযান, চট্টগ্রামে এক রাতে আটক ৩৫৪ দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে রাঙ্গামাটিতে বিজিবির বড় সফলতা: ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল, না খেলেই সেমিফাইনালে লিটনরা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালই খেলা হলো না বাংলাদেশের। নাগোয়ার টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার ম্যাচ। বৃষ্টির উন্নতি না হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করে আয়োজকরা। ফলে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে উঠে গেছে লিটন দাসের দল।

বিষয়টি নিশ্চিত করে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবুও আমরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই আয়োজকরা জানিয়ে দেয়, ম্যাচ হবে না। মাঠেও যেতে হবে না।’

বৃষ্টির কারণে আজ সকালে পরিত্যক্ত হয়েছে নেপাল-শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালও। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আগের দিন একই কারণে পরিত্যক্ত হয় ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-হংকংয়ের ম্যাচ। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত ও পাকিস্তান।

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচেও কার্যকর হয়েছে একই নিয়ম। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কোরোগি স্পোর্টস পার্কে। তবে টানা বৃষ্টিতে মাঠের অবস্থা এখন নাজুক। বৃষ্টি থামলেও কত দ্রুত মাঠ খেলার উপযোগী করা যাবে, সেটিই বড় প্রশ্ন।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন

প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে এবার এশিয়ান গেমসে এসেছে বাংলাদেশ। তাই প্রত্যাশাটাও বড়। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এশিয়াডে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। এরপর ২০১৪ ইনচনে রৌপ্য ও ২০২৩ হাংজুতে ব্রোঞ্জ জেতে লাল-সবুজের দল।

এবারও সোনালি অতীত ফেরানোর স্বপ্ন বাংলাদেশের। তবে সেখানে বাধা হতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবিধায় ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে বাংলাদেশকে খেলতে হবে ব্রোঞ্জের পদকের ম্যাচ। সেখানে প্রতিপক্ষ হবে ভারত-পাকিস্তান সেমিফাইনালের পরাজিত দল।

এদিকে পুরুষ দলের মতো বাংলাদেশ নারী দলও না খেলেই সেমিফাইনালে উঠেছিল। সেখানে ভারতের কাছে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয় জ্যোতিদের। ওই ম্যাচে পাকিস্তানের কাছে হেরে এশিয়াড থেকে প্রথমবারের মতো খালি হাতে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions