শিরোনাম
সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী

রাঙ্গামাটির নানিয়ারচরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নেন্সি চাকমা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজাছড়ি পূর্বপাড়া এলাকায় (রাঙামাটি-নানিয়ারচর সড়কে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেন্সি জেলার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলীর ইউনিয়নের সি-ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, নেন্সি সকালে নিজ বাড়ি থেকে তার চাচাতো বড় ভাই দীপেন দেওয়ানের সঙ্গে মোটরসাইকেল যোগে রাঙ্গামাটি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচরগামী পাথর ভর্তি ট্রাকের তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নেন্সি ও দীপেন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেন্সিকেকে মৃত ঘোষণা করেন।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions