শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

চট্টগ্রামের পটিয়ায় দিনমজুরকে গ্রেফতার ও মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৪৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের পটিয়ায় এক দিনমজুরকে ধর্ষণ মামলা গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

এ কে খান নামের এ দিনমজুর স্থানীয় এক নারীর অশালীন চালচলনের প্রতিবাদ করায় তাকে ধর্ষণ মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করায় এ প্রতিবাদ বলে জানান এলাকাবাসী।

শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার কচুয়াই ভায়ের দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সড়ক অবরোধকালে শত শত নারী পুরুষ দিনমজুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় ২০ মিনিটের সড়ক অবরোধকালে সড়কের দুইপাশে শতাধিক গাড়ি আটকে পড়ে।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এর আগে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গণমাধ্যমকর্মীদের নিয়ে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, স্থানীয় সাইফুল্লাহ মজুমদার, সেকান্দর আলীসহ স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions